সুপারমম বেবি অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সুপারমম বেবি অলিম্পিয়াড-২০১৬। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডায়াপার ব্র্যান্ড সুপারমম-এর আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো অনূর্ধ্ব পাঁচ বছরের শিশুদের নিয়ে এমন আয়োজন হলো। অলিম্পিয়াডের প্রধান আকর্ষণ ছিল শিশুদের নিয়ে ওয়াকার রেস, ক্রলিং টুর্নামেন্ট, বেবি ক্রিকেটের মতো বিভিন্ন ইভেন্ট। ইভেন্টগুলোর বিজয়ীরা জিতে নিয়েছে সোনার মেডেল। বাচ্চাদের মধ্যে বন্ধুত্ব, একাত্মতা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য জাহিদ হাসান এমিলি, অলিম্পিক অ্যাথলেট সুমিতা রাণী দাস। তাঁরা বিজয়ীদের হাতে মেডেল তুলে দেন। বিজ্ঞপ্তি।