সুপারশপে ভ্যাট বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপারশপগুলোতে ভ্যাট বা মূল্য সংযোজন কর (মুসক) বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সুপারশপগুলোতে ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর দুই শতাংশ থেকে বাড়িয়ে চার শতাংশ করার প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সুপার শপসমূহ ২ শতাংশ হারে ব্যবসায়ী পর্যায়ের মূসকের পরিবর্তে ৪ শতাংশ হারে মূসক প্রদান করবে।’