সুপারস্টার গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সুপারস্টার গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন আয়োজন করা হয়। সারা দেশের দুই শতাধিক পরিবেশক ও বিক্রয়কর্মী এতে অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারস্টার গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, ডিসিসিআইয়ের সহসভাপতি নেছার মাকসুদ খান, সুপারস্টার গ্রুপের বিক্রয় বিভাগের প্রধান মো. ওয়াছিউদ্দিন ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কে এম আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।সুপারস্টার গ্রুপের বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকেরা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আশানুরূপ ভূমিকা রাখবেন বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাহী মো. ইব্রাহীম। সুপারস্টার গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।