সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ‘সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি’ নামে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতাদের সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, এর আগে অনুষ্ঠিত মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিশনের একজন নির্বাহী পরিচালক কমিটির আহ্বায়ক এবং বিএমবিএর সাধারণ সম্পাদক সদস্যসচিব হবেন।কমিটির অন্য সদস্যরা হলেন বিএমবিএর সভাপতি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড, লঙ্কা-বাংলা ফিন্যান্স, গ্রিনডেল্টা ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।ব্রিফিংয়ে বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ, সাধারণ সম্পাদক সউদ আহমেদ ও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও মো. জাহাঙ্গীর মিয়া উপস্থিত ছিলেন।