সুফল পাচ্ছে না ভোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, খাতুনগঞ্জের পাইকারি বাজারে রাশিয়া ও ইউক্রেনের গম কেজিপ্রতি ১৮ টাকা ২২ পয়সায় (মণপ্রতি ৬৮০ টাকা) বিক্রি হচ্ছে। কানাডার গম বিক্রি হচ্ছে ২৪ টাকা ৩৮ পয়সা দরে। অথচ এক সপ্তাহ আগেও সাধারণ মানের গম সাড়ে ১৭ থেকে ১৮ টাকা এবং সবচেয়ে ভালো মানের গম প্রায় ২৩ টাকায় বিক্রি হয়েছিল। গম থেকে তৈরি খোলা আটা খুচরায় বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা কেজি। খোলা ময়দার দাম কেজিপ্রতি ৩৪ থেকে ৩৬ টাকা।
আবার বেকারি পণ্যের দাম না কমে উল্টো বেড়েছে। বেকারি পণ্যে ময়দা প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হলেও চিনি, সয়াবিনসহ কাঁচামালের দাম বাড়ার কারণে বেকারি পণ্যের দাম বাড়ানো হয়েছে বলে বেকারির মালিকেরা জানিয়েছেন।
জানতে চাইলে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজের হোসাইন প্রথম আলোকে বলেন, কম দামে কেনা গম বন্দরে চলে আসা ভোক্তাদের জন্য স্বস্তির খবর। কিন্তু ভোক্তা পর্যায়ে পুরো সুফল পাওয়া যাচ্ছে না।
শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, বন্দরে এখন যেসব গম আমদানি হয়েছে, সেগুলো বিগত সময়ের তুলনায় কম দামে কেনা হয়েছে এটা ঠিক। তবে এখন বিশ্ববাজারে ভালো মানের গমের দাম বেড়েছে।