সুবিধা বঞ্চিত শিশুদের জুতা উপহার দিল এপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুবিধা বঞ্চিত শিশুদের জুতা উপহার দিয়েছেন। ছ​বি: বিজ্ঞপ্তি।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুবিধা বঞ্চিত শিশুদের জুতা উপহার দিয়েছেন। ছ​বি: বিজ্ঞপ্তি।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর মোহাম্মদপুরের এস. ই. আই. ডি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের জুতা উপহার দিয়েছেন। গত ১৯ জুন এপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্কুল পরিদর্শন শেষে শিশুদের জুতা উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন, এপেক্স-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গিয়াস হোসেন, চিফ অপারেটিং অফিসার রাজন পিল্লাই এবং এস. ই. আই. ডির চেয়ারম্যান রঞ্জন কর্মকার।

এস. ই. আই. ডি সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রচার ও সামাজিক অন্তর্ভুক্তি জন্য ২০০৩ সাল থেকে কাজ করছে। বিজ্ঞপ্তি।