সুবিধাবঞ্চিত কিশোরীদের মুঠোফোন দিল সিম্ফনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুঠোফোন হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবং বেসরকারি সংস্থা ‘তের দেজ ওম (টিডিএইচ), ইতালিয়া’-এর মাঝে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার রাজধানীর গুলশানে সিম্ফনির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তির আওতায় টিডিএইচের কর্মকর্তাদের কাছে ২২০টি মুঠোফোন সেট হস্তান্তর করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ এবং পরিচালক (মার্কেটিং) আশরাফুল হক। অনুষ্ঠানে ‘তের দেজ ওম (টিডিএইচ), ইতালিয়ার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি ইয়োলে ভ্যালেনটিনা লুক্কেসে এবং প্রকল্প ব্যবস্থাপক সিলভিয়া রোভেল্লি। বিজ্ঞপ্তি