সুবিধাবঞ্চিত শিশুদের উপহার দিল এখানেই ডটকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘সেল ফর স্মাইল’ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের উপহার দেয় এখানেই ডটকম। গত সোমবার শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১০০ শিশুকে এই উপহার দেওয়া হয়।
এখানেই ডটকমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত ঈদের খুশি সবার মধ্যে ভাগাভাগি করাই ছিল সেল ফর স্মাইল কর্মসূচির উদ্দেশ্য। এই কর্মসূচির আওতায় বিক্রেতা ও ক্রেতারা এখানেই ডটকমে বিজ্ঞাপণ দেন। সে অনুযায়ী অর্থ দেয় প্রতিষ্ঠানটি।