সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ডুয়ার্সের অনলাইন শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘ডু কেয়ার’-এ অনলাইনের মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি এ কার্যক্রম উদ্বোধন করেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের গায়ক শাফিন আহম্মেদ। সেন্ট্রো গ্রুপের সহযোগিতায় ২০১২ সাল থেকে ডু কেয়ার স্কুল পরিচালনা করে আসছে ডুয়ার্স ফাউন্ডেশন। বর্তমানে এর দুটি শাখা আছে। রাজধানীর উত্তরার পাকুরিয়ায় ডু কেয়ারের ক্যাম্পাসে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়ার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আবদুল্লাহ মো. তাহের ও সেন্ট্রো গ্রুপের নির্বাহী পরিচালক দেওয়ান সাজ্জাদুল করিম। বিজ্ঞপ্তি।