সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বাটার এক দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাটার দিনব্যাপী কর্মসূচি
বাটার দিনব্যাপী কর্মসূচি

গাজীপুরের শ্রীপুরে শিশুপল্লী প্লাসে সম্প্রতি শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বাটা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাটা চিলড্রেনস প্রোগ্রামের অংশ হিসেবে এ আয়োজন করে বাটা কর্তৃপক্ষ। শিশুদের নিয়ে খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের বাটা চিলড্রেনস প্রোগ্রাম ফাউন্ডেশনের ডিরেক্টর নিকোল ভয়লাট ও বাটা বাংলাদেশের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষ দিকে শিশুদের কম্পিউটার ল্যাবরেটরির জন্য দুটি কম্পিউটার হস্তান্তর করেছে বাটা কর্তৃপক্ষ। এ ছাড়া শিশুদের জন্য বিশেষ উপহারও বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।