সুবিধাবঞ্চিত শিশুরা মুঠোফোনে সেবা পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের বস্তি এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত শিশুদের মোবাইল ক্যাশ ট্র্যান্সফার সেবার মাধ্যমে আর্থিক সহায়তা দিতে একটি নতুন উদ্যোগ চালু হয়েছে। একটি পরীক্ষামূলক উদ্যোগের অধীনে ঢাকা শহরের বস্তি এলাকায় বসবাসকারী ৫০০ শিশু আগামী ১৮ মাস মোবাইল ফোনের ক্যাশ ট্রান্সফার সেবার মাধ্যমে আর্থিক সুবিধা পাবে। মুঠোফোন অপারেটর গ্রামীণফোন ও ইউনিসেফের সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত এনেবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইট (ইইসিআর) প্রকল্পের মাধ্যমে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজের উপস্থিতিতে বুধবার পল্লবীর ২ নম্বর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়। এ সময় ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার ও গ্রামীণফোনের পরিচালক ফিন্যান্সিয়াল সার্ভিসেস দেলোয়ার হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক