সুবিধাবঞ্চিতদের ইফতার পৌঁছাতে নর-এর আয়োজন স্পিরিট অব রামাদান
পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝেও খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিতে নর ও বিদ্যানন্দ আবার এক হয়েছে। এ জন্য আয়োজন করা হচ্ছে ‘নর স্পিরিট অব রামাদান’। পবিত্র রমজান মাসজুড়ে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে নর বাংলাদেশ বিদ্যানন্দের সহযোগিতায় পরিচালনা করবে এই কার্যক্রম। নর বিশ্বাস করে খুশি শেয়ার করলে বাড়ে, তাই সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে খুশি ছড়িয়ে দিতে নরের শেয়ারিং-নির্ভর এই আয়োজন।
সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে খাবার পৌঁছে দিতে নরের সঙ্গে স্পিরিট অব রামাদানে অংশ নিতে পারবেন সবাই। খাবার পাঠাতে তিনটি সহজ পদ্ধতির যেকোনো একটিতে রেজিস্ট্রেশন করতে হবে। www.bdspiritoframadan.com-এ গিয়ে ফরম পূরণ করতে হবে অথবা মিসড কল দিতে হবে ০৯-৬১৩-১১১-১১১ নম্বরে অথবা SOR স্পেস শহরের নাম স্পেস কতজনের জন্য খাবার শেয়ার করতে চান, স্পেস নাম লিখে খুদে বার্তা পাঠাতে হবে ২০১০ নম্বরে। ইউনিলিভার কেয়ারলাইন থেকে কল করে রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে। রেজিস্ট্রেশন শেষে নরের পক্ষ থেকে যোগাযোগ করা হবে, শেয়ার করা খাবার সংগ্রহ করে পৌঁছে দেওয়া হবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে। বিস্তারিত জানতে ভিজিট করুন নর বাংলাদেশের ফেসবুক পেজ অথবা স্পিরিট অব রামাদানের ওয়েবসাইটে। প্রেস বিজ্ঞপ্তি।