সুবিধাবঞ্চিতরা স্বল্প সুদে ঋণ পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর গৃহনির্মাণের জন্য বাংলাদেশ ব্যাংক গৃহায়ণ তহবিল প্রকল্প নিয়েছে। এর ফলে সুবিধাবঞ্চিত মানুষেরা স্বল্প সুদে এবং সহজ শর্তে বাড়ি বানানোর জন্য ঋণ পাবেন। ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা দূরীকরণে গৃহায়ণ তহবিল’ শিরোনামে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে গতকাল রোববার কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রধান অতিথি এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।