সুরক্ষা শুল্ক তুলে নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো থেকে তৈরি পোশাক ও বস্ত্র আমদানির ওপর সম্প্রতি তুরস্কের সরকার সুরক্ষা শুল্ক (সেইফগার্ড ডিউটি) আরোপ করেছে। দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও আরেক সংগঠন ঢাকা চেম্বার তুরস্ক সরকারের কাছে সেদেশের ব্যবসায়ীদের মাধ্যমে এ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে। গতকাল সোমবার সফররত তুরুস্কের ১৫ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আলাদা আলাদা বৈঠককালে দুই সংগঠনের নেতারা এ দাবি জানান। বৈঠকে তুরষ্কের উদ্যোক্তাদের বাংলাদেশে পাট ও পাটজাত পণ্য, জ্বালানি, সার, তৈরী পোষাক, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, আইটিসি, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, মুদ্রণ শিল্প এবং সড়ক-যোগাযোগ প্রভৃতি খাতে বিনিয়োগ করার আহবান জানানো হয়।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রথম সহসভাপতি মোঃ জসিম উদ্দিন। তুরস্কে ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কনফেডারেশন অফ বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্টস টার্কির সাধারণ সম্পাদক আহমেত সাকির। মোঃ জসিম উদ্দিন বলেন, সম্প্রতি তুরস্ক সরকার তৈরি পোশাক ও বস্ত্র আমদানির ওপর ১৭ শতাংশ সুরক্ষা শুল্ক আরোপে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার বাঁধাগ্রস্থ হবে। । ঢাকা চেম্বার মিলনায়তনে আয়োজিত আরেক বৈঠকে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম। তুরস্ক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ-তুরুস্ক চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিক্রেট সিসেক।আসিফ ইব্রাহীম বলেন, সম্প্রতি তুরষ্কের পার্লামেন্ট কর্তৃক গৃহীত সুরক্ষা শুল্ক ব্যবস্থার ফলে তুরষ্কে বাংলাদেশের তৈরী পোষাক রপ্তানী বাধাগ্রস্থ হবে।