সুশাসন ও শাস্তি দুটোই নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক
সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক

সরকারি ব্যাংকগুলোকে ঠিক করতে অতিজরুরি হলো সুশাসন নিশ্চিত করা। পর্ষদে যাঁরা আসবেন, তাঁরা সবাই ভালো হবেন। তাঁদের সততা, দক্ষতা ও অতীত ইতিহাস দেখে নিয়োগ দিতে হবে। তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগেও এসব নিশ্চিত করতে হবে। যাঁরা অন্যায় করেছেন, তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে, চেয়ারম্যান বা এমডি যিনিই হোন না কেন। এতে করে অন্যরা অন্যায় থেকে কিছুটা দূরে থাকবেন।

অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে একীভূত করার জন্য নীতিমালার কথা বলেছেন। আমি গভর্নর থাকাকালীন ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা করে এসেছি, যেটা এখনো বহাল আছে। তাঁরা এসব দেখেন না। না জেনেই নীতিমালার কথা বলছেন, এটা ঠিক না। প্রয়োজনে ওই নীতিমালায় সংযোজন বা বিয়োজন করতে পারেন। তবে সবার আগে প্রয়োজন সুশাসন ও শাস্তি নিশ্চিত করা।