সুষম উন্নয়নে জেলা বাজেট প্রণয়নের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাগরিক অধিকার সুরক্ষায় অত্যাবশ্যকীয় সেবা খাতে গণমানুষের দাবির প্রতিফলন চাই’ শীর্ষক এক প্রাক্-বাজেট আলোচনা সভায় বক্তারা বলেছেন, সুষম ও প্রকৃত উন্নয়নে জেলা বাজেট প্রণয়নের বিকল্প নেই।সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) গতকাল শনিবার বগুড়া পৌরসভার সভাকক্ষে এই আলোচনার আয়োজন করে। সুপ্রর বগুড়া জেলা সভাপতি প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ খাদিজা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার। সভায় আলোচনাপত্র উপস্থাপন করেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, সুপ্রর জেলা সম্পাদক কে জী এম ফারুক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক, সুজনের বগুড়া জেলার সভাপতি আল মাহমুদ, জেলা তথ্য কর্মকর্তা মঞ্জুর-ই-মওলা, উচ্চারণ একাডেমির পরিচালক পলাশ খন্দকার, পেসড-এর নির্বাহী পরিচালক মাহফুজ আরা প্রমুখ।