সুষ্ঠু পরিকল্পনার অভাবে শিল্পায়নে পিছিয়ে সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট চেম্বারের এক আলোচনা সভায় বক্তারা বলেছেন গ্যাস, বিদ্যুৎ, জমি ও পুঁজি সবই বিদ্যমান থাকায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য সিলেট একটি আদর্শ স্থান। কিন্তু যথাযথ পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিকল্পনার অভাবে শিল্পায়নে সিলেট অনেক পিছিয়ে আছে।

চেম্বার ভবনে গত শনিবার রাতে অনুষ্ঠিত ‘সিলেটের শিল্প-বাণিজ্য অঙ্গনের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, চেম্বারের সাবেক সহসভাপতি আবদুল হান্নান চৌধুরী, শাহ্ আলম প্রমুখ।   

বক্তারা সিলেটে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবি জানান। বিভাগীয় কমিশনার বলেন, সরকারি নিয়মনীতির অনেক প্রতিবন্ধকতা থাকায় সিলেটের ব্যবসায়ীদের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়।