সুষ্ঠুভাবে এজিএম পরিচালনার নির্দেশ বিএসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির এজিএম চলাকালীন ও পরে আপ্যায়নের সময় প্রায়ই হট্টগোল হয়ে থাকে, যা এজিএমের মূল কার্যক্রম বাধাগ্রস্ত করে। এ বিষয়ে বিএসইসির আগে জারি করা নির্দেশনা পরিপালনের জন্য সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে আবারও নির্দেশনা জারি করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।