সুহৃদ ইন্ডাস্ট্রিজের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চতুর্থ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়িতে কোম্পানির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ইজিএম ও এজিএমে প্রতিষ্ঠানটির শেয়ারধারীরা মাহমুদুল হাসানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত করেন। এ ছাড়া এনামুল কবীর স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হন। পরে সন্ধ্যায় রাজধানীতে পরিচালনা পর্ষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির পরিচালকেরা তুহিন রেজাকে চেয়ারম্যান মনোনীত করেন।
সুহৃদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়। উভয় সভায় কোম্পানির পরিচালক তুহিন রেজা সভাপতিত্ব করেন।