সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। আজ সোমবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক সামান্য বেড়েছে; তবে লেনদেন কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৬.১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৫০.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতেই সূচক এক পয়েন্ট কমে যায়। পরে ২৫ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়লেও ১১টা ২০ মিনিটে ১২ পয়েন্ট কমে যায়। এভাবে বেশ কয়েকবার ওঠানামা করে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৬টির দাম বেড়েছে; কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, গ্রামীণফোন, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, এনবিএল, সায়হাম কটন ও যমুনা অয়েল।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৪১.৬৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৩টির দাম বেড়েছে; কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫ কোটি টাকা কম।