দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দুই ঘণ্টা শেষে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে চলছে লেনদেন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হওয়া প্রায় সব কটি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। পাশাপাশি সূচকও কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১২টার দিকে ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪৭ পয়েন্ট কমে ৪,৬৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩১ পয়েন্ট কমে যায়। সূচক একটু ঊর্ধ্বমুখী হয়ে আধা ঘণ্টায় কমে ছয় পয়েন্ট। এরপর সময়ের সঙ্গে সূচক কমতে থাকে।দুই ঘণ্টা শেষে ডিএসইতে মোট ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ২২টির, কমেছে ১৮২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে মোট ৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, যমুনা অয়েল, এমআই সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক, আফতাব অটোমোবাইলস, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস এবং লঙ্কাবাংলা ফিন্যান্স।