সূচক ও লেনদেন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। বেলা একটার দিকে কিছুক্ষণের জন্য সূচক উঠলেও, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ওঠানামার মধ্য দিয়ে সূচক নিম্নমুখীই ছিল। পাশাপাশি লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২১ পয়েন্ট কমে ৪,২৬৬ পয়েন্টে দাঁড়ায়।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক গতকালের চেয়ে ১৯ পয়েন্ট কমে। আধা ঘণ্টায় কমে ৬৮ পয়েন্ট। দুই ঘণ্টা শেষে ঊর্ধ্বমুখী হয়ে সূচক কমার হার ছিল ১৫ পয়েন্ট। বেলা ১২টা ৫০ মিনিটের দিকে সূচক গতকালের চেয়ে আট পয়েন্ট বেড়ে যায়। পরে আবারো নেমে যায় সূচক। বাকি সময়ের লেনদেন সূচকের ওঠানামায় শেষ হয়।আজ লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে ১০৩টির দাম, কমে ১৩০টির আর অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৪২ কোটি টাকার লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ৩১ কোটি টাকা কম।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকাবাংলা ফিন্যান্স, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা এবং এমআই সিমেন্ট।