সূচক ও লেনদেন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন শেষ হয়েছে সাধারণ মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ডিএসইতে সাধারণ সূচক ১৯.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯৬৩ পয়েন্টে, যা গতকালের চেয়ে ০.৪৮ শতাংশ কম। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম কমেছে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের; বেড়েছে ৯২টির, অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ২০২ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৭১ কোটি টাকা কম। দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, গোল্ডেন হারভেস্ট, পূবালী ব্যাংক, অ্যাগরো ডেনিম ও প্রিমিয়ার সিমেন্ট।