সূচক ও লেনদেন কমেছে দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ সোমবার নিম্নমুখী প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দুই বাজারেই লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। ফলে সূচক কমেছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা আজকের দরপতনকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। বিনিয়োগকারীদের মাঝে মুনাফা তুলে নেওয়ার প্রবণতাকে আজকের এই মূল্যসংশোধনের কারণ হিসেবে মনে করছেন তাঁরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৬৩ পয়েন্ট কমে ৪৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে আজ লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। তবে ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট কমেছিল। আর ১১টায় সূচক আবারও ২০ পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে সূচক কমতে থাকে। সূচক কমার এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭২টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৭টিরই দাম কমেছে। বেড়েছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিনশেষে স্টক এক্সচেঞ্জটিতে ৯৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২৭ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, ইউসিবিএল, ইউনিক হোটেল, এনবিএল, ফু-ওয়াং ফুডস, সিএমসি কামাল, বেক্সিমকো ও আমরা টেকনোলজিস প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ২৭৫ পয়েন্ট কমে ১৪৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৬টিরই দাম কমেছে। বেড়েছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১১১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আটক কোটি টাকা কম।