সূচক ও লেনদেন দুইই কমেছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারের লেনদেন গতকাল রোববারের ধারাবাহিকতায় আজ সোমবারও সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে সামান্য বেড়েছে।

ডিএসইতে সূচক কমেছে ২৯ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬৮৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামার পর দিন শেষে নিম্নমুখী থাকে সূচক।
ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টিরই দাম কমেছে, বেড়েছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৬ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ৭৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৪১ পয়েন্টে।
সিএসইতে আজ ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টির দাম কমেছে, বেড়েছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৫ কোটি টাকা লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। আজ এই প্রতিষ্ঠানের ২১ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, এএফসি অ্যাগ্রো বায়োটেক, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, পদ্মা অয়েল, সাউথইস্ট ব্যাংক প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।