সূচক ও লেনদেন দুইই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচক ও লেনদেন দুইই বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনকৃত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ বুধবার দিনের লেনদেন শেষে সাধারণ মূল্য সূচক ১৮.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৬ ৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকার।ডিএসইতে আজ মোট ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৬৩টির। অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ঢাকা পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড এয়ারওয়েজ, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড।