সূচক ও লেনদেন দুইই বেড়েছে শেয়ারবাজারে
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। পাশাপাশি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও বেড়েছে।
ডিএসইতে সূচক বেড়েছে ২৪ পয়েন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টির দাম বেড়েছে, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৪ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ১০১ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৬০ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৯টির দাম বেড়েছে। কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪৭ কোটি টাকা লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনে শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আজ এই প্রতিষ্ঠানের ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, বিএসসি, বিএসসিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, সিঙ্গার বিডি, জেনারেশন নেক্সট ফ্যাশন, মেঘনা পেট্রোলিয়াম, আইডিএলসি, মিথুন নিটিং প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।