সূচক ও লেনদেন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে শেষ হলো লেনদেন। গতকাল মঙ্গলবার ডিএসই সূচক সামান্য নিম্নগামী থাকলেও তার আগের দিন অর্থাত্, গত সোমবার সূচকের তির ঊর্ধ্বমুখী ছিল। আজ সারা দিন সূচকের ওঠানামা চললেও দিন শেষে তা ঊর্ধ্বমুখী হয়। একই সঙ্গে বাড়ে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে তিন পয়েন্ট বেড়ে গেলেও ১০ মিনিটে সাত পয়েন্ট কমে। ২৫ মিনিটে বাড়ে ১৫ পয়েন্ট। আধা ঘণ্টায় বাড়ে ২১ পয়েন্ট। বেলা ১১টা ৫৫ মিনিটে সূচক নিম্নমুখী হয়ে গতকালের চেয়ে সাত পয়েন্ট কমে। এরপর সূচকের তির আবারো উঠতে থাকে এবং বেলা সাড়ে ১২টায় সূচক বাড়ার হার ছিল ২৬ পয়েন্ট। পরে ওঠানামা করতে করতে বেলা দুইটায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পর্যন্ত উঠলেও দিন শেষে একটু কমে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৪টিরই দাম বাড়ে। কমে ৪৮টির আর অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৬৯ কোটি টাকার লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ১১০ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি., বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লি., তিতাস গ্যাস, আরএন স্পিনিং মিলস, গ্রামীণফোন, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার এবং সায়হাম কটন মিলস।