সূচক ও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হলেও, ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। আজ লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৪,৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে যায়। একটু কমে ২৫ মিনিটে সূচক বাড়ে ২৪ পয়েন্ট। আধা ঘণ্টায় বাড়ে ৩৫ পয়েন্ট। একটু কমে সোয়া ১২টার দিকে বাড়ে ২০ পয়েন্ট। ১২টা ২৫ মিনিটে সূচক বাড়ার হার দাঁড়ায় ৩৭ পয়েন্ট। একটা ৫৫ মিনিটে আজ সূচক বাড়ার হার সর্বোচ্চ ৬৯ পয়েন্ট ছিল। আজ লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৬১টির দাম, কমেছে ৭২টির আর অপরিবর্তিত আছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩০৭ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে প্রায় ১১২ কোটি টাকা বেশি।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— সোশ্যাল ইসলামী ব্যাংক লি., মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, যমুনা অয়েল, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স, জিপিএইচ ইস্পাত, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং পদ্মা অয়েল।