সূচক ও লেনদেন বেড়েছে দুই বাজারে
সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতির মধ্যে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেনও বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৯.৫২ পয়েন্ট বেড়ে ৪১৩২.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টিরই দাম বেড়েছে, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩০ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, বেক্সিমকো, জেনারেশন নেক্সট ফ্যাশন, বিএসসিসিএল, প্রাইম ব্যাংক, এনবিএল, এনভয় টেক্সটাইল ও সামিট পাওয়ার।দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৪০.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬১২.৭২ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৭৪টির দাম বেড়েছে, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ১৬ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।