সূচক কমল দুই স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের উত্থানের পর আজ সোমবার সূচকের পতন হয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচকের এই পতন। পাশাপাশি লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ৬ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৪৮০ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ২৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। এমনকি লেনদেন শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় থাকে। গতকাল ডিএসইতে সূচক বেড়েছিল ৭৭ পয়েন্ট।

ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৮টির দাম বেড়েছে, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৩৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৩৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ এই প্রতিষ্ঠানের ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, মেঘনা পেট্রেলিয়াম, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, রেনাটা, পদ্মা অয়েল, হেইডেলবার্গ সিমেন্ট, আইসিবি প্রভৃতি।

সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৫৪ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৬৬ পয়েন্টে।

সিএসইতে আজ ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৮টির দাম বেড়েছে। কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা কম। গতকাল এই বাজারে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।