সূচক কমলো দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক পতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের পতন হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৬ পয়েন্ট কমে ৪০৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টিরই দাম কমেছে। বেড়েছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৪ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিক হোটেল, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশন, সায়হাম কটন, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, আমরা টেকনোলজিস, সায়হাম টেক্সটাইল, মালেক প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪০৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৮টির দাম কমেছে। বেড়েছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম।