সূচক কমেছে, বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে ৪২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে। এমনকি শেষ পর্যন্ত নিম্নমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৫টিরই দাম কমেছে, বেড়েছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, কেপিসিএল, আরএন স্পিনিং, বিএসসিসিএল, বেক্সিমকো, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন ও সামিট পাওয়ার।এদিকে ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩৫৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১২৮টিরই দাম কমেছে, বেড়েছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।