সূচক কমেছে ডিএসই-সিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক পতনের মধ্যে আজ বুধবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

ডিএসইতে সূচক কমেছে ৩৯ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৪৫৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে ছয় পয়েন্ট সূচক বাড়লেও এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক। নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টির দাম বেড়েছে, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সোমবারের চেয়ে ১৭ কোটি টাকা কম। সোমবার এ বাজারে ৩৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে হা ওয়েল টেক্সটাইল
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে হা ওয়েল টেক্সটাইল। আজ এ প্রতিষ্ঠানের ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, মতিন স্পিনিং, গোল্ডেন সন, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, অ্যামারেল্ড অয়েল, অ্যাকটিভ ফাইন প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক কমেছে ১১৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৬৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৪টির দাম কমেছে, বেড়েছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি। আগের দিন অর্থাত্ সোমবার এই বাজারে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।