সূচক কমেছে, বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। তবে গতকাল মঙ্গলবারের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।


ডিএসইতে সূচক কমেছে ১৭ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৪০১ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০১টিরই দাম কমেছে, বেড়েছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।


সিএসইতে সূচক কমেছে ৬৫ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৮৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টিরই দাম কমেছে, বেড়েছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৭০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৫ কোটি টাকা লেনদেন হয়।


ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন। আজ এই প্রতিষ্ঠানের ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, মেঘনা পেট্রোলিয়াম, হেইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, মিথুন নিটিং, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, বিএসসিসিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।