সূচক গণনায় ফ্রি ফ্লটের সংজ্ঞা নির্ধারণী বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্টক এক্সচেঞ্জে সূচক গণনার ক্ষেত্রে ফ্রি ফ্লটের সংজ্ঞা নির্ধারণে কাল রোববার বৈঠক করবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গঠন করা কমিটি। গত ১১ জানুয়ারি এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১০ ডিসেম্বর এসইসির উপপরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে কাল এ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।এসইসি সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ফ্রি ফ্লটের (লেনদেনযোগ্য শেয়ার) ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক গণনার সিদ্ধান্ত নেয় এসইসি। একই সঙ্গে ফ্রি ফ্লটের সংজ্ঞা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হলেন, এসইসির সদস্য আরিফ খান। এ ছাড়া কমিটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রতিনিধি রয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর এসইসিতে ডিএসইর মূল্যসূচক পুনর্বিন্যাস নিয়ে গঠিত কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কমিটির সদস্যরা ভুল সূচকের পরিবর্তে নতুনভাবে মূল্যসূচক চালুর পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। এর আগে ১২ অক্টোবর এসইসি এই কমিটি গঠন করে।