সূচক দিন শেষে কমেছে, বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সারা দিনই সাধারণ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেলেও লেনদেনের একেবারে শেষের দিকে এসে এই সূচক অনেকটাই নিচের দিকে নেমে যায়। শেষ পর্যন্ত এই সূচক দিন শেষে ১ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮২০৬ পয়েন্টে।এদিকে সূচক লেনদেনের শেষের দিকে নিচের দিকে নেমে গেলেও পুরো দিন বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামই বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া মোট ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ মঙ্গলবার মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৬৭ কোটি টাকার।লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো প্রাইম ব্যাংক লিমিটেড, এনবিএল, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, বেক্সটেক্স, বে লিজিং, ঢাকা ডাইং লিমিটেড, ইউনাইটেড এয়ারলাইন্স লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ও ইউসিবিএল।