সূচক নিম্নমুখী, লেনদেনেও গতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের দ্বিতীয় কর্মদিবস আজ বুধবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। একই সঙ্গে লেনদেনেও ধীর গতিও লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২ পয়েন্ট কমে ৪১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নগতির মধ্যে লেনদেন শুরু হয়। সূচকের নিম্নমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। এই সময়ে ডিএসইতে মোট ১৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫টির দাম বেড়েছে। কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে মাত্র নয় কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, এনভয় টেক্সটাইল, বিএসসিসিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরএন স্পিনিং, গ্রামীণ ফোন, সামিট পাওয়ার ও এবি ব্যাংক।