সূচক নিম্নমুখী, ১৬৩ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে কমে লেনদেন হওয়া দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় সাধারণ সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে বাজার শুরু হয়। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক গতকালের চেয়ে ১২৪ পয়েন্ট কমে। আর দুপুর সাড়ে ১২টায় তা ১০২ পয়েন্ট কমে ৪৪০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এরপর একটা ৪০ মিনিটে কিছুটা বেড়ে সূচক ৪৪৫৪ পয়েন্টে দাঁড়ায়। আর দিনশেষে সূচক ৪৪১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গতকালের চেয়ে ৮৭ পয়েন্ট কম। গতকাল লেনদেন শেষে সূচক ১১৪ পয়েন্ট কমে ৪৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছিল।দিনশেষে ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে কমে ২১২টি, বাড়ে ৪০টি এবং অপরিবর্তিত ছিল ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট ১৬৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকার কম।গতকাল ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। এর মধ্যে কমেছিল ২২৮টি, বেড়েছিল ২২টি ও অপরিবর্তিত ছিল নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ দিনশেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো লাফার্জ সুরমা সিমেন্ট, লংকাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার ও বেক্সিমকো।