সূচক পতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্থান-পতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে।
উত্থান-পতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে।

উত্থান-পতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। গতকালের মতো আজ বুধবারও দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৯৪০ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ৪০ মিনিটের মাথায় সূচক ৪৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। শেষ পর্যন্ত নিম্নমুখী থাকে সূচক।
এদিকে আজ ডিএসইএক্স সূচক কমলেও ডিএসইর সাধারণ মূল্যসূচক ও ডিএস৩০ সূচক বেড়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টিরই দাম কমেছে, বেড়েছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৩৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল জ্বালানি ও বিদ্যুত্ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম। প্রতিষ্ঠানটির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া বিএসসিসিএল, পদ্মা অয়েল, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, ফ্যামিলি টেক্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৩০ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টিরই দাম কমেছে, বেড়েছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।