সূচক বাড়ছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার শুরু থেকে সূচক ও লেনদেনে বাড়তি প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও গতি লক্ষ করা যাচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,১৪১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিরগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, গ্রামীণফোন, বিএসসিসিএল, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, বঙ্গজ, অ্যাকটিভ ফাইন প্রভৃতি।