সূচক বাড়লেও, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হলেও, ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়ে ৪,৭৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে যায়। আধা ঘণ্টায় বাড়ে ৫০ পয়েন্ট। এরপর সময়ের সঙ্গে সূচক বাড়ার হার কমে ৪৫ মিনিটে বাড়ে মাত্র পাঁচ পয়েন্ট। এক ঘণ্টা শেষে সূচক বাড়ে ৩৩ পয়েন্ট। এরপর আবারো কমতে থাকে সূচক বাড়ার হার। তবে, বেলা সোয়া একটায় সূচক বাড়ে ৫৬ পয়েন্ট। একটা ৪০ মিনিটের দিকে একটু কমে সূচক বাড়ে ৩৯ পয়েন্ট। এভাবে ওঠানামা করতে করতে দিনের শেষে সূচক ঊর্ধ্বমুখী হয়। আজ লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ২১৬টির দাম, কমেছে ২৫টির আর অপরিবর্তিত আছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৯৫ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে প্রায় ১৩২ কোটি টাকা কম।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, পদ্মা অয়েল, বেক্সিমকো এবং জিপিএইচ ইস্পাত।