সূচক বাড়ছে পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেনের গতি গতকাল সোমবারের চেয়ে কিছুটা বেড়েছে ডিএসইতে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

এ ছাড়া বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

গত কার্যদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৩৮৫ পয়েন্টে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪০৫ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩২২ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৭০ কোটি টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৮৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৭৬ দশমিক ৫৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ২৯ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৫২টির। দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।