সূচক বাড়ল ৩ পয়েন্ট, দর পড়েছে ১৭৭ প্রতিষ্ঠানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা সাত কর্মদিবস পর আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামান্য সূচক বেড়েছে। তবে দর হারিয়েছে ১৭৭টি কোম্পানি। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। তবে দুই বাজারেই লেনদেন সামান্য বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে ৪৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৫ পয়েন্ট কমলেও দুপুর ১২টার দিকে ৪৪ পয়েন্ট সূচক বেড়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার হার কমতে থাকে। তবে তিন পয়েন্ট বাড়ার মধ্যে লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টিরই দাম কমেছে। বেড়েছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন দাঁড়িয়েছে ২৭৬ কোটি টাকায়, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, আমরা টেকনোলজিস, বিএসসিসিএল, ইউনিক হোটেল, তিতাস গ্যাস, মালেক স্পিনিং, আরএন স্পিনিং, বিএটিবিসি ও বেক্সিমকো প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৩ পয়েন্ট কমে ১৩২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টিরই দাম কমেছে। বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।