সূচক বাড়লেও কমেছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে আজ সোমবার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা বাড়লেও গতকালের চেয়ে লেনদেন কম হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটের দিকে সূচক ৭৩ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কমে যায়। এরই ধারাবাহিকতায় দিন শেষে ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৩৬.৮৭ পয়েন্ট বেড়ে ৫,৪২৩.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩১ কোটি টাকা কম।ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেল্টা লাইফ, সামিট পাওয়ার, ইউসিবিএল, এমআই সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, এসআইবিএল ও সিএমসি কামাল।