সূচক বেড়েছে দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে। দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী থাকে সূচক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.৭২ পয়েন্ট বেড়ে ৪১৭১.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে। আজ ডিএসইতে মোট ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টির দাম বেড়েছে, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, মালেক স্পিনিং, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ডেল্টা স্পিনিং, কেয়া কসমেটিকস, আরএন স্পিনিং, বেক্সিমকো, বিএসসিসিএল ও এনভয় টেক্সটাইল।দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২০.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭৪৯.৬৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৬২টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।