সূচক বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
দুই দিন নিম্নমুখী প্রবণতার পর আজ মঙ্গলবার সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৭ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৭২ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামা করে সূচক। তবে দিন শেষে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকে।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৫ কোটি টাকা কম। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ১৩ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০০ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৬টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা কম। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে পদ্মা অয়েল
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে রয়েছে পদ্মা অয়েল। আজ এই প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি, স্কয়ার টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।