সূচক বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বৃহস্পতিবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারেই।
ডিএসইতে সূচক বেড়েছে ৮ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৯৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও দিন শেষে বাড়তি প্রবণতায় থাকে সূচক।
ডিএসইতে আজ ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টির দাম বেড়েছে, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮৬ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, গ্রামীণফোন, বিএসসি, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, ফ্যামিলিটেক্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৯৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১২টির দাম বেড়েছে, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।