সূচক বেড়েছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩১ পয়েন্ট বেড়ে ৫০০০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৮১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়। বেলা পৌনে ১২টার দিকে সূচক আগের দিনের জায়গায় নেমে যায়। এরপর আবারও ঊর্ধ্বমুখী হয় সূচক।ডিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৮টিরই দাম বেড়েছে, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২১৬ কোটি টাকা লেনদেন হয়েছে।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—যমুনা অয়েল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড এয়ার, ইস্টার্ন ব্যাংক, ফুওয়াং ফুড, বেক্সিমকো, উত্তরা ব্যাংক, ফুওয়াং সিরামিকস ও সিটি ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫২.৩৩ পয়েন্ট বেড়ে ১৪১০১.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯০টির, কমেছে ৫৬টির আর আর অপরিবর্তিত রয়েছে ২২ প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৮ কোটি টাকা কম।