সূচক সমন্বয়ে প্রস্তুত সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেনযোগ্য শেয়ারের (ফ্রি-ফ্লোট) ভিত্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিদ্যমান সূচক সমন্বয় করবে। আগামী ১ এপ্রিলের আগেই পরীক্ষামূলকভাবে তা করা হবে।তবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ফ্রি-ফ্লোট শেয়ারের সংজ্ঞা চূড়ান্ত করলে এরপর এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সিএসই।গতকাল মঙ্গলবার সকালে সিএসইর ঢাকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি আল মারুফ খান এ তথ্য জানিয়েছেন। সিএসই জানিয়েছে, সরকার মালিকানা ও ব্যবস্থাপনার পৃথকীকরণ বা ডিমিউচুয়ালাইজেশন আইন করার সঙ্গে সঙ্গে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।সিএসইর সভাপতি বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালক শেয়ার, সরকারের হাতে থাকা শেয়ার ও সহযোগী কোম্পানির শেয়ার (ক্রস হোল্ডিং) এবং কৌশলগত কারণে ধারণ করা শেয়ার বাদ দিয়ে ফ্রি-ফ্লোটের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এই সংজ্ঞার আলোকেই বিদ্যমান সূচক সমন্বয় করা হবে।তবে সূচক গণনার ক্ষেত্রে অন্যান্য অনুষঙ্গ অপরিবর্তিত থাকবে। আল মারুফ খান বলেন, কেবল সিএসইতে তালিকাভুক্ত স্টকই বিবেচিত হয়, হিসাবের পদ্ধতি বাজার মূলধনভিত্তিক, সূচকের ভিত্তিমূল্য ১০০০ পয়েন্ট এবং সব সূচকের জন্য ভিত্তি তারিখ ৩০ ডিসেম্বর, ১৯৯৯ (বছরের শেষ কার্যদিবস)। সিএসই সূচক গণনার জন্য তালিকাভুক্ত বা লেনদেনকৃত স্টকগুলোর মোট বাজার মূলধন বিবেচনা করে। বিদ্যমান সূচক চালুর সময় থেকেই বন্ড, ডিবেঞ্চার, প্রেফারেন্স শেয়ার এবং মিউচুয়াল ফান্ড বাদ দিয়েই সূচক গণনা করা হচ্ছে।জানা যায়, শুরু থেকেই সূচক গণনার ক্ষেত্রে সিএসই আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে আসছে। তাদের বিদ্যমান সূচকে কোনো ধরনের ভুল নেই। সংবাদ সম্মেলনে সিএসইর সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ, সহসভাপতি এম কে এম মহিউদ্দিন, মো. মফিজ উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন উপস্থিত ছিলেন।